শুক্রবার, ১৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হাবিপ্রবিতে ইসিই ক্লাবের উদ্যোগে

৩ দিনব্যাপী রোবোটিক্স কর্মশালার পুরস্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

ছবি: চেকপোস্ট

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও উদ্ভাবনী চিন্তাভাবনায় উৎসাহিত করতে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ক্লাবের আয়োজনে সম্পন্ন হয়েছে তিন দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী কর্মশালা। 

১৪ মে (বৃহস্পতিবার) '৩-ডে লং ওয়ার্কশপ অন বেসিক ইলেকট্রনিক্স, মাইক্রোকন্ট্রোলারস অ্যান্ড লাইন ফলোয়িং রোবটস’ শীর্ষক এই কর্মশালাটির সার্টিফিকেট বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইসিই বিভাগের ইলেকট্রনিক্স ল্যাবে কর্মশালাটি আয়োজিত হয়েছিলো।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.নাসরিন সুলতানা

​তিন দিনের এই নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্টের ব্যবহার, সার্কিট ডিজাইন, সেন্সর প্রযুক্তি এবং আরডুইনো ভিত্তিক রোবট কন্ট্রোল সম্পর্কে বিস্তারিত ব্যবহারিক ধারণা লাভ করেন। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি সরাসরি লাইন ফলোয়িং রোবট তৈরির বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে বিশেষ সহায়তা করে। কর্মশালাটি পরিচালনা করেন বিভাগের শিক্ষার্থী ও দক্ষ প্রশিক্ষক রিফাত (ইসিই-১৮) ও রাফিদ (২০)।

​ইসিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. মেহেদী ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন প্রফেসর ডক্টর দুলাল হক। উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, বর্তমানের দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মেলাতে শিক্ষার্থীদের হাতে-কলমে কারিগরি জ্ঞান অর্জন করা অপরিহার্য।

​এ প্রসঙ্গে ইসিই ক্লাবের ভিপি মেহেদী হাসান হৃদয় বলেন, বর্তমান যুগে শুধু বই পড়ে জ্ঞান অর্জন যথেষ্ট নয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রযুক্তিখাতের জন্য যোগ্য করে গড়ে তুলতেই এই হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ক্লাবের প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান জানান, ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য ইসিই ক্লাব সবসময়ই নতুন কিছু করার চেষ্টা করে এবং প্রযুক্তিনির্ভর আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় ইলেকট্রনিক্স শিক্ষার কোনো বিকল্প নেই।

​কর্মশালা শেষে আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের নিয়মিত আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও প্রযুক্তিচর্চাকে এগিয়ে নিতে এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে ইসিই ক্লাব।

#হাবিপ্রবি #রোবোটিক্স_কর্মশালা #ইসিই_ক্লাব

চেকপোস্ট

শুক্রবার, ১৫ মে ২০২৬

৩ দিনব্যাপী রোবোটিক্স কর্মশালার পুরস্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত