বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এনসিপির কর্মসূচিতে কড়া নিরাপত্তা

ছবি : সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ কর্মসূচি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ, এপিবিএনসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিতে দেখা গেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, কর্মসূচিকে ঘিরে এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি করা হচ্ছে।

#এনসিপি #নিরাপত্তা #গোলাপগঞ্জ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এনসিপির কর্মসূচিতে কড়া নিরাপত্তা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ কর্মসূচি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ, এপিবিএনসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিতে দেখা গেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, কর্মসূচিকে ঘিরে এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি করা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত