শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আইনশৃঙ্খলায় নজরদারি

কোম্পানীগঞ্জে এনসিপির পদযাত্রা, অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন

ছবি : সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিজিবি মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এনসিপি কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক উবায়েদ আহমেদ জানান, পদযাত্রায় দলের প্রধান ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচির নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি জানান, শুক্রবার বিকেল ৩টায় উপজেলার থানা সদর পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হবে। এর আগে নেতাকর্মীরা ভোলাগঞ্জ স্থলবন্দর মসজিদে জুমার নামাজ আদায় করবেন।

এদিকে এনসিপির কর্মসূচি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টকে কেন্দ্র করে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় কয়েকজনের পোস্ট নিয়ে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানা গেছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি উসমান গণি জানান, কর্মসূচিকে ঘিরে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি বিজিবি মোতায়েনের বিষয়েও প্রস্তুতি রয়েছে।

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে কথা হয়েছে এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

#এনসিপি #কোম্পানীগঞ্জ #জুলাইপদযাত্রা

চেকপোস্ট

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কোম্পানীগঞ্জে এনসিপির পদযাত্রা, অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিজিবি মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এনসিপি কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক উবায়েদ আহমেদ জানান, পদযাত্রায় দলের প্রধান ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচির নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি জানান, শুক্রবার বিকেল ৩টায় উপজেলার থানা সদর পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হবে। এর আগে নেতাকর্মীরা ভোলাগঞ্জ স্থলবন্দর মসজিদে জুমার নামাজ আদায় করবেন।

এদিকে এনসিপির কর্মসূচি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টকে কেন্দ্র করে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় কয়েকজনের পোস্ট নিয়ে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানা গেছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি উসমান গণি জানান, কর্মসূচিকে ঘিরে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি বিজিবি মোতায়েনের বিষয়েও প্রস্তুতি রয়েছে।

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে কথা হয়েছে এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত