ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দলীয় সূত্র বলছে, বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় আগামী কয়েক দিনের মধ্যেই নতুন নেতৃত্ব ঘোষণা হতে পারে।
২০২৪ সালের মার্চে গণেশ চন্দ্র রায় সাহস ও নাহিদুজ্জামান শিপনকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে বর্তমান কমিটি প্রায় তিন বছর ধরে দায়িত্ব পালন করছে।
নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কয়েকজন ছাত্রনেতার নাম আলোচনায় রয়েছে। সংগঠনের বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন বর্তমান ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নুর আলম ভূঁইয়া ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান, বিজয় একাত্তর হলের সাবেক সাধারণ সম্পাদক বি এম কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ খান ও আলমগীর হোসেন আলম।
এ ছাড়া দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামি, যুগ্ম সম্পাদক বজলুর রহমান বিজয়, আবিদুল ইসলাম খান, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান এবং শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মাহমুদুল হাসানের নামও আলোচনায় রয়েছে।
বিএনপির হাইকমান্ড সূত্রে জানা গেছে, নতুন কমিটিতে অছাত্র বা বিতর্কিত কাউকে স্থান না দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়মিত শিক্ষার্থী, মেধাবী ও সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য নেতাদের মূল্যায়ন করা হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, কমিটি পরিবর্তন সংগঠনের স্বাভাবিক ও চলমান প্রক্রিয়ার অংশ।
ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা প্রত্যাশা করছেন, বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এবং সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের হাতেই নতুন নেতৃত্ব তুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬