বুধবার, ২৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

ভক্তদের কাছে দোয়া চাইল পরিবার

আইসিইউতে চিত্রনায়িকা মেঘলা মুক্তা, চলছে অস্ত্রোপচারের প্রস্তুতি

ছবি : চেকপোস্ট

ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন ঢালিউডের তরুণ প্রজন্মের চিত্রনায়িকা মেঘলা মুক্তা। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বুধবার (২৯ জুলাই) মেঘলা মুক্তার অফিসিয়াল ফেসবুক পেজের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, মেঘলা মুক্তা ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এবং বর্তমানে আইসিইউতে ভর্তি রয়েছেন। তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এ কঠিন সময়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা কামনা করা হয়েছে।

একই সঙ্গে অনুরোধ জানানো হয়েছে, কেউ যেন যাচাইহীন তথ্য বা গুজব না ছড়ান। মেঘলার শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য অফিসিয়াল পেজের মাধ্যমেই জানানো হবে।

এর আগে, গত ২৭ জুলাই মেঘলা মুক্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাঙা ফোনের ছবি প্রকাশ করে জানিয়েছিলেন, ফোন ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছুদিন তিনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবেন। জরুরি প্রয়োজনে সরাসরি যোগাযোগের অনুরোধও জানিয়েছিলেন তিনি।

মডেলিং ও র‍্যাম্পের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করা মেঘলা মুক্তা ভারতের তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয় করে আলোচনায় আসেন। পরে বাংলাদেশের ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা পান।

তাকে সর্বশেষ ‘চক্র ২’ ওয়েব কনটেন্টে অভিনয় করতে দেখা গেছে।

#ঢালিউড #মেঘলামুক্তা #অভিনেত্রী

চেকপোস্ট

বুধবার, ২৯ জুলাই ২০২৬

আইসিইউতে চিত্রনায়িকা মেঘলা মুক্তা, চলছে অস্ত্রোপচারের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন ঢালিউডের তরুণ প্রজন্মের চিত্রনায়িকা মেঘলা মুক্তা। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বুধবার (২৯ জুলাই) মেঘলা মুক্তার অফিসিয়াল ফেসবুক পেজের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, মেঘলা মুক্তা ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এবং বর্তমানে আইসিইউতে ভর্তি রয়েছেন। তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এ কঠিন সময়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা কামনা করা হয়েছে।

একই সঙ্গে অনুরোধ জানানো হয়েছে, কেউ যেন যাচাইহীন তথ্য বা গুজব না ছড়ান। মেঘলার শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য অফিসিয়াল পেজের মাধ্যমেই জানানো হবে।

এর আগে, গত ২৭ জুলাই মেঘলা মুক্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাঙা ফোনের ছবি প্রকাশ করে জানিয়েছিলেন, ফোন ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছুদিন তিনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবেন। জরুরি প্রয়োজনে সরাসরি যোগাযোগের অনুরোধও জানিয়েছিলেন তিনি।

মডেলিং ও র‍্যাম্পের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করা মেঘলা মুক্তা ভারতের তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয় করে আলোচনায় আসেন। পরে বাংলাদেশের ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা পান।

তাকে সর্বশেষ ‘চক্র ২’ ওয়েব কনটেন্টে অভিনয় করতে দেখা গেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত