কুড়িগ্রাম সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স, জিরা, গাছের গুঁড়ি, অবৈধ কারেন্ট জাল, গবাদিপশুসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।
শনিবার (২৫ জুলাই) কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মোট ৩১ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স, জিরা, গাছের গুঁড়ি, অবৈধ কারেন্ট জাল, গবাদিপশুসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ দমন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধ দমনে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬