রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

বিরুদ্ধে কংগ্রেস নেতার হুঁশিয়ারি

এবার সরকার সরানোর সময় এসেছে মোদি সরকারের পতনের ডাক রাহুল গান্ধীর

ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে ২১ জুলাই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার নরেন্দ্র মোদি সরকারকে সরানোর আহ্বান জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদেরও অভিনন্দন জানান তিনি।

রাহুল গান্ধী বলেন, এটি আংশিক জয়। তবে এখনও দুটি দাবি পূরণ হয়নি। এর মধ্যে রয়েছে শিক্ষার্থী ও দেশের ভবিষ্যতের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

তিনি আরও বলেন, কৃষক, শ্রমিক ও দরিদ্রসহ যেসব মানুষ সরকারের নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের এখন সংবিধানসম্মত উপায়ে নিজেদের অধিকার ও মর্যাদা রক্ষায় এগিয়ে আসার সময় এসেছে। তিনি বলেন, “এই সরকারকে উপড়ে ফেলার সময় এসেছে। ভয় পাবেন না।”

এদিকে পদত্যাগ করা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, দেশের ঐক্য অটুট রাখা, শিক্ষার্থীদের আইনি জটিলতা থেকে দূরে রাখা এবং তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে আন্দোলনকারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় চেয়েছিল।

#ভারতরাজনীতি #রাহুলগান্ধী #মোদিসরকার

চেকপোস্ট

রোববার, ২৬ জুলাই ২০২৬

এবার সরকার সরানোর সময় এসেছে মোদি সরকারের পতনের ডাক রাহুল গান্ধীর

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার নরেন্দ্র মোদি সরকারকে সরানোর আহ্বান জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদেরও অভিনন্দন জানান তিনি।

রাহুল গান্ধী বলেন, এটি আংশিক জয়। তবে এখনও দুটি দাবি পূরণ হয়নি। এর মধ্যে রয়েছে শিক্ষার্থী ও দেশের ভবিষ্যতের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

তিনি আরও বলেন, কৃষক, শ্রমিক ও দরিদ্রসহ যেসব মানুষ সরকারের নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের এখন সংবিধানসম্মত উপায়ে নিজেদের অধিকার ও মর্যাদা রক্ষায় এগিয়ে আসার সময় এসেছে। তিনি বলেন, “এই সরকারকে উপড়ে ফেলার সময় এসেছে। ভয় পাবেন না।”

এদিকে পদত্যাগ করা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, দেশের ঐক্য অটুট রাখা, শিক্ষার্থীদের আইনি জটিলতা থেকে দূরে রাখা এবং তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে আন্দোলনকারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় চেয়েছিল।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত