জামালপুরের বকশীগঞ্জে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত আব্দুল মালেক (৪৫) হত্যা মামলার প্রধান আসামি মো. বিদ্যুৎ (২৬)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, ২৪ জুলাই রাতে হবিগঞ্জের চুনারুঘাট এলাকায় র্যাব-১৪ ও র্যাব-৯-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ২১ নভেম্বর বকশীগঞ্জ উপজেলার বাঘাডোবা গ্রামে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে আব্দুল মালেকের সঙ্গে প্রতিপক্ষের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, এ সময় বিদ্যুৎ রামদা দিয়ে মালেকের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পরদিন বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করলে ছায়া তদন্ত শুরু করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৪, জামালপুর।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬