রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাদকসহ আটক রসুল মিয়া

শিবগঞ্জে এক কেজি হেরোইন ও ৯০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক জন গ্রেফতার

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং নবাবগঞ্জ সার্কেল ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমাপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে এসআই (নিঃ) হরেন্দ্রনাথ দেবদাসের নেতৃত্বে পুলিশের একটি দল ধৃত আসামি রসুল মিয়া (৪২)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রসুল মিয়া আজমতপুর হুদমাপাড়া এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

#মাদকবিরোধীঅভিযান #চাঁপাইনবাবগঞ্জ #শিবগঞ্জ

চেকপোস্ট

রোববার, ২৬ জুলাই ২০২৬

শিবগঞ্জে এক কেজি হেরোইন ও ৯০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং নবাবগঞ্জ সার্কেল ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমাপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে এসআই (নিঃ) হরেন্দ্রনাথ দেবদাসের নেতৃত্বে পুলিশের একটি দল ধৃত আসামি রসুল মিয়া (৪২)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রসুল মিয়া আজমতপুর হুদমাপাড়া এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত