রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্থানীয়দের

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ, জনসচেতনতায় ডিএনসি

ছবি : চেকপোস্ট

মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন কল্যাণপুর জামে মসজিদ এলাকায় জুমার নামাজের পর এ কর্মসূচি পালন করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে মাদকের কুফল, সামাজিক ক্ষতি এবং মাদকবিরোধী সচেতনতামূলক বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

ডিএনসি কর্মকর্তারা জানান, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জনসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতা করার অঙ্গীকার করেন।

#মাদকবিরোধীঅভিযান #চাঁপাইনবাবগঞ্জ #জনসচেতনতা

চেকপোস্ট

রোববার, ২৬ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ, জনসচেতনতায় ডিএনসি

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন কল্যাণপুর জামে মসজিদ এলাকায় জুমার নামাজের পর এ কর্মসূচি পালন করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে মাদকের কুফল, সামাজিক ক্ষতি এবং মাদকবিরোধী সচেতনতামূলক বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

ডিএনসি কর্মকর্তারা জানান, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জনসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতা করার অঙ্গীকার করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত