কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে শুরু হয়েছে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সিজন-২। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঘোগাদহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।টুর্নামেন্টটির আয়োজন করেছে ঘোগাদহ ইউনিয়ন ছাত্রদল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা ও ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোগাদহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু সায়েম।আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনেই দুই দলের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা দেখতে ঘোগাদহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত খেলাধুলার এমন আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি নতুন খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি হবে।