বুধবার, ২৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

রাজনৈতিক প্রভাবমুক্তির আহ্বান

১২ প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে নাহিদের প্রশ্ন, তীব্র সমালোচনা

বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ ও নির্বাচন কমিশনের পদায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২৮ জুলাই) গণস্বাস্থ্য নগর হাসপাতালের মিলনায়তনে ‘ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স’ আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে অবদান রাখা চিকিৎসকদের স্মৃতিচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার সম্প্রতি প্রায় ১২টি প্রতিষ্ঠানে প্রচলিত প্রথার বাইরে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। তার দাবি, এসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরপেক্ষ বিশেষজ্ঞদের পরিবর্তে রাজনৈতিক বিবেচনায় ব্যক্তিদের পদায়ন করা হয়েছে।

তিনি বলেন, শিল্প, বনসহ বিভিন্ন বিশেষায়িত বোর্ড ও সংস্থায় নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক পুরস্কার দেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নির্বাচন কমিশনের নিয়োগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, একটি দলের নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে যুক্ত থাকা কোনো ব্যক্তিকে কমিশনের গুরুত্বপূর্ণ পদে বসানো হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়।

তিনি আরও বলেন, এমন বিতর্কিত কমিশনের অধীনে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচন বিরোধী দল ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।

জুলাই গণ-অভ্যুত্থানে চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করে নাহিদ ইসলাম দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান।

#এনসিপি #নাহিদইসলাম #নির্বাচনকমিশন

চেকপোস্ট

বুধবার, ২৯ জুলাই ২০২৬

১২ প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে নাহিদের প্রশ্ন, তীব্র সমালোচনা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ ও নির্বাচন কমিশনের পদায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২৮ জুলাই) গণস্বাস্থ্য নগর হাসপাতালের মিলনায়তনে ‘ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স’ আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে অবদান রাখা চিকিৎসকদের স্মৃতিচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার সম্প্রতি প্রায় ১২টি প্রতিষ্ঠানে প্রচলিত প্রথার বাইরে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। তার দাবি, এসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরপেক্ষ বিশেষজ্ঞদের পরিবর্তে রাজনৈতিক বিবেচনায় ব্যক্তিদের পদায়ন করা হয়েছে।

তিনি বলেন, শিল্প, বনসহ বিভিন্ন বিশেষায়িত বোর্ড ও সংস্থায় নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক পুরস্কার দেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নির্বাচন কমিশনের নিয়োগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, একটি দলের নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে যুক্ত থাকা কোনো ব্যক্তিকে কমিশনের গুরুত্বপূর্ণ পদে বসানো হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়।

তিনি আরও বলেন, এমন বিতর্কিত কমিশনের অধীনে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচন বিরোধী দল ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।

জুলাই গণ-অভ্যুত্থানে চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করে নাহিদ ইসলাম দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত