বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ১৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।শনিবার (১৪ জুন) ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপি শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের কোটালীপাড়া এলাকায় দুটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে এসব সিরাপ উদ্ধার করে।বিজিবি সূত্রে জানা যায়, সকাল ৫টা ১৫ মিনিটে পরিচালিত প্রথম অভিযানে ৪৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘ফেয়ারডিল’ সিরাপ জব্দ করা হয়। পরে একই এলাকায় দুপুর ৩টা ৪৫ মিনিটে পরিচালিত দ্বিতীয় অভিযানে ১১৮ বোতল ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার করা হয়।জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৫ হাজার টাকা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামাল শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।শুধু জুন মাসেই সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ৫৩ বিজিবি। চলতি মাসে তারা মোট ৬২১ বোতল ‘এস্কাফ’ সিরাপ, ৪৪ বোতল ‘ফেয়ারডিল’ সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৮ হাজার টাকা।চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন প্রতিরোধ এবং যেকোনো ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ