হবিগঞ্জের লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে আজ সোমবার সরেজমিনে আসছে তদন্ত কমিটি।
জানা গেছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত দুই সদস্যের তদন্ত কমিটির প্রধান হবিগঞ্জ মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ কেন্দ্রের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. আখলিমা এবং সদস্য লাখাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায় আজ তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন।
তদন্তের সময় অভিযোগকারীদের উপস্থিত থাকার জন্য ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের। পরে হবিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতেই আজকের এই সরেজমিন তদন্ত।
স্থানীয়দের অভিযোগ, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায়, সরকারি ওষুধ বিতরণে অনিয়ম এবং রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের মতো অভিযোগ রয়েছে সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে।
অভিযোগকারীদের আরও দাবি, এর আগে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিনি দীর্ঘদিন ধরে একই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এদিকে দীর্ঘদিন ধরে অভিযোগের পরও ব্যবস্থা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয় ভুক্তভোগীরা। তবে অবশেষে তদন্ত কমিটির সরেজমিন উপস্থিতিকে ইতিবাচকভাবে দেখছেন তারা।
তাদের দাবি, কোনো ধরনের পক্ষপাত ছাড়াই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ করা হোক এবং সাধারণ মানুষ যেন হয়রানিমুক্ত সরকারি স্বাস্থ্যসেবা পান।
এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য লাখাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়ের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তা পাওয়া যায়নি।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬