সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

এক ছাতার নিচে আসছে না কওমি ধারা

কওমি দলগুলোর রাজনৈতিক ঐক্য অনিশ্চিত, ভেস্তে যাচ্ছে হেফাজতের উদ্যোগ

হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ইসলামি সাত দলের লোগো। ছবি : সংগৃহীত গ্রাফিকস

কওমি মাদ্রাসাভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে জামায়াতে ইসলামীর বাইরে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ধর্মীয় বিভিন্ন ইস্যুতে একসঙ্গে আন্দোলনে থাকলেও রাজনৈতিক জোট গঠনের বিষয়ে এখনো একমত হতে পারেনি দলগুলো।

সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হেফাজতে ইসলামের উদ্যোগে সাতটি ইসলামি দলকে নিয়ে জোট গঠনের যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা এখনো চূড়ান্ত রূপ পায়নি।

গত ১৬ জুলাই হেফাজতের পক্ষ থেকে সাতটি ইসলামি দলকে জোট গঠনের প্রস্তাবনা জমা দেওয়ার আহ্বান জানানো হয়। ৩ আগস্টের মধ্যে দলগুলোর প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময় পর্যন্ত কয়েকটি দল প্রস্তাবনা জমা দেয়নি।

দলগুলোর নেতারা বলছেন, কওমি ধারার দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজন থাকলেও রাজনৈতিক জোট গঠনের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। পাশাপাশি জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে বের হওয়া বা না হওয়ার বিষয়েও দলগুলোর মধ্যে ভিন্নমত রয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, কওমি দলগুলোর ঐক্য জামায়াতসহ অন্য কোনো রাজনৈতিক জোটের ওপর প্রভাব ফেলবে না। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, একই সঙ্গে একাধিক রাজনৈতিক জোটে থাকা কোনো দলের সঙ্গে আলাদা ঐক্যে যেতে তারা আগ্রহী নয়।

হেফাজতের পক্ষ থেকে জানানো হয়েছে, দলগুলোর প্রস্তাব পাওয়ার পর একটি সমন্বিত খসড়া তৈরি করা হবে। এরপর আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস বলেন, রাজনৈতিক ঐক্য বড় একটি বিষয়। আগে উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। তবে এবারও ঐক্যের চেষ্টা অব্যাহত রয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী জানান, ঐক্যের ধরন ধর্মীয় নাকি রাজনৈতিক হবে, তা এখনো স্পষ্ট নয়। দলীয় অবস্থান বিবেচনা করেই তারা প্রস্তাবনা দেবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মতাদর্শগত মিল থাকলেও নির্বাচনী কৌশল, জোট রাজনীতি ও নেতৃত্বের প্রশ্নে মতপার্থক্য থাকায় কওমি দলগুলোর ঐক্য এখনো কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে।

#কওমি_দল_ঐক্য #ইসলামী_রাজনীতি #হেফাজত_ইসলাম

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

কওমি দলগুলোর রাজনৈতিক ঐক্য অনিশ্চিত, ভেস্তে যাচ্ছে হেফাজতের উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত