সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জনকল্যাণে সহযোগিতার আশ্বাস

রৌমারীর নতুন ইউএনওর সঙ্গে ইসলামী আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ

ইউএনও মো. মাহবুবুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (৩ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা, নদীভাঙন, যোগাযোগ, পরিবেশ, জনসেবা এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।

এ সময় সাধারণ মানুষের কল্যাণে প্রশাসন ও সামাজিক-ধর্মীয় সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনস্বার্থে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং উপজেলার উন্নয়নে একসঙ্গে কাজ করার বিষয়ে মতবিনিময় হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আখতার হোসেন নবনিযুক্ত ইউএনওর হাতে সংগঠনের প্রকাশনা ও শুভেচ্ছা স্মারক হিসেবে একটি ডায়েরি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আজিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আহমদ সোলায়মান সেলিম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল ওয়াহেদ, অর্থ সম্পাদক মাওলানা নুরুল আমিন, ছাত্রনেতা মো. ফিরোজ আহমেদসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য এবং জনকল্যাণে প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

#কুড়িগ্রাম_খবর #রৌমারী_সংবাদ #ইউএনও_সাক্ষাৎ

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

রৌমারীর নতুন ইউএনওর সঙ্গে ইসলামী আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (৩ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা, নদীভাঙন, যোগাযোগ, পরিবেশ, জনসেবা এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।

এ সময় সাধারণ মানুষের কল্যাণে প্রশাসন ও সামাজিক-ধর্মীয় সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনস্বার্থে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং উপজেলার উন্নয়নে একসঙ্গে কাজ করার বিষয়ে মতবিনিময় হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আখতার হোসেন নবনিযুক্ত ইউএনওর হাতে সংগঠনের প্রকাশনা ও শুভেচ্ছা স্মারক হিসেবে একটি ডায়েরি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আজিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আহমদ সোলায়মান সেলিম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল ওয়াহেদ, অর্থ সম্পাদক মাওলানা নুরুল আমিন, ছাত্রনেতা মো. ফিরোজ আহমেদসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য এবং জনকল্যাণে প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত