মাদক পাচারে নতুন কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হলো না। কক্সবাজারের টেকনাফ থেকে পেটের ভেতরে ইয়াবা বহন করে খুলনায় নেওয়ার পথে গোপালগঞ্জের কাশিয়ানীতে র্যাবের অভিযানে এক ব্যক্তি আটক হয়েছেন।
পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে ওই ব্যক্তির শরীর থেকে উদ্ধার করা হয়েছে ২ হাজার ৩০০ পিস ইয়াবা।
রোববার (২ আগস্ট) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড় এলাকায় র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ও র্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুরের যৌথ দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়।
এ সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মো. আমিনুল ইসলাম ওরফে রাজু (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি টেকনাফ থেকে বিশেষ কৌশলে পেটের ভেতরে ২ হাজার ৩০০ পিস ইয়াবা বহন করে ঢাকা হয়ে খুলনায় যাচ্ছিলেন।
পরে বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীদের উপস্থিতিতে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষায় শরীরের ভেতরে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয়।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা প্রক্রিয়ার মাধ্যমে তার শরীর থেকে ইয়াবাগুলো বের করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদক জব্দ করে র্যাব।
র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীরা নতুন কৌশল নিলেও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবাসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬