নীলফামারীর সৈয়দপুরে রেললাইন থেকে গলা ও দুই হাতের কব্জিতে গভীর কাটা জখম অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সকালে সৈয়দপুর-নীলফামারী রেললাইনের ইসলামবাগ চিনি মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা রেললাইনের পাশে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সৈয়দপুর রেলওয়ে থানায় খবর দেন। পরে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
আহত যুবকের নাম হৃদয় (২৪)। তিনি সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া পূর্ব বাগিচা ডাঙ্গাপাড়া এলাকার মো. মহুবর রহমানের ছেলে।
পুলিশ জানায়, হৃদয়ের গলা ও দুই হাতের কব্জিতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে হৃদয় তার তিন বন্ধুর সঙ্গে নওগাঁয় বেড়াতে গিয়েছিলেন। সোমবার তার বাড়ি ফেরার কথা ছিল। তবে কীভাবে তিনি এমন গুরুতর অবস্থায় রেললাইনে পৌঁছালেন, তা এখনো জানা যায়নি।
পরিবারের দাবি, বন্ধুদের জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত রহস্য বের হতে পারে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে আহত যুবকের চিকিৎসাকে গুরুত্ব দিচ্ছে পরিবার। এ কারণে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬