সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গাড়ি ও মালামাল, থানায় হস্তান্তর

র‍্যাবের অভিযানে বকশীগঞ্জে অবৈধ কসমেটিকস উদ্ধার, চোরাকারবারি আটক

ছবি : চেকপোস্ট

জামালপুরের বকশীগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় সাড়ে ২১ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে র‍্যাব। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আমজাদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে র‍্যাব-১৪ এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বকশীগঞ্জ থানার পলাশতলা এলাকার লালচাপাড়া সড়কে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারি গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। পরে ধাওয়া করে শেরপুর জেলার বাসিন্দা সিএনজি চালক আমজাদকে আটক করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ ভারতীয় প্রসাধনী বহনের কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় আয়ুর্বেদিক তেল, স্কিন ক্রিম ও ফেসওয়াশসহ ৫ হাজার ৭৭২ পিস প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা। এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজি, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তারা জানান, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধ পথে ভারতীয় কসমেটিকস এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। আটক আমজাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জব্দকৃত মালামালসহ তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত এলাকায় চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব।

#র‍্যাবের_অভিযান #বকশীগঞ্জ_সংবাদ #ভারতীয়_প্রসাধনী_জব্দ

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

র‍্যাবের অভিযানে বকশীগঞ্জে অবৈধ কসমেটিকস উদ্ধার, চোরাকারবারি আটক

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় সাড়ে ২১ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে র‍্যাব। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আমজাদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে র‍্যাব-১৪ এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বকশীগঞ্জ থানার পলাশতলা এলাকার লালচাপাড়া সড়কে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারি গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। পরে ধাওয়া করে শেরপুর জেলার বাসিন্দা সিএনজি চালক আমজাদকে আটক করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ ভারতীয় প্রসাধনী বহনের কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় আয়ুর্বেদিক তেল, স্কিন ক্রিম ও ফেসওয়াশসহ ৫ হাজার ৭৭২ পিস প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা। এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজি, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তারা জানান, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধ পথে ভারতীয় কসমেটিকস এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। আটক আমজাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জব্দকৃত মালামালসহ তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত এলাকায় চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত