রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পথরোধ করে এক যুবককে মারধর, মোবাইল ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মো. কালু (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. খাইরুল ইসলাম (৩৪) গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-২২, তারিখ ১ আগস্ট ২০২৬।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ী গ্রামের বাসিন্দা খাইরুল ইসলাম মাদারপুর থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার দিকে গোদাগাড়ী খাদ্য গোডাউনের সামনে পৌঁছালে মাদারপুর এলাকার মো. কালু তার পথরোধ করেন।
জিডিতে খাইরুল ইসলাম অভিযোগ করেন, এ সময় কালু তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয় এবং সিমেন্টের পিলার দিয়ে কপাল ও হাতের কব্জিতে আঘাত করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, মারধরের সময় তার পকেটে থাকা প্রায় ৫২ হাজার টাকা মূল্যের একটি গ্যালাক্সি স্মার্টফোন ভেঙে ফেলা হয়। এছাড়া টানাটানির ঘটনায় গলায় থাকা স্বর্ণের চেইন ও আংটি হারিয়ে যায়।
ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলেও অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে এসআই মো. রাকিবুর হাসান রকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬