বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

৪ মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা

লাখাইয়ে পুলিশ সপ্তাহ পালিত, সেবার মান বাড়াতে ওসির নির্দেশনা

ছবি: চেকপোস্ট

সারাদেশের ন্যায় লাখাই উপজেলায় পুলিশ সপ্তাহ পালিত হয়েছে। রোববার সকালে থানা প্রাঙ্গণে এ উপলক্ষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন থানার উপপরিদর্শক, এএসআই ও কনস্টেবলসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ।

তিনি বলেন, প্রত্যেক সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। থানায় আগত সেবা প্রার্থীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কোনো ধরনের গাফিলতি না করার নির্দেশ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, সেকেন্ড অফিসার এসআই আবু কাউছার, প্রনয় কুমার সরকার, বিপুল চন্দ্র দেবনাথ, নুরুল ইসলাম মোল্লা, মুন্না মিয়া সহ থানার অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

পরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়। এ সময় কাগজপত্র না থাকায় ৪টি মোটরসাইকেল আটক করে সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

#বাংলাদেশ_পুলিশ_ #লাখাই #পুলিশ_সপ্তাহ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

লাখাইয়ে পুলিশ সপ্তাহ পালিত, সেবার মান বাড়াতে ওসির নির্দেশনা

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সারাদেশের ন্যায় লাখাই উপজেলায় পুলিশ সপ্তাহ পালিত হয়েছে। রোববার সকালে থানা প্রাঙ্গণে এ উপলক্ষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন থানার উপপরিদর্শক, এএসআই ও কনস্টেবলসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ।

তিনি বলেন, প্রত্যেক সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। থানায় আগত সেবা প্রার্থীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কোনো ধরনের গাফিলতি না করার নির্দেশ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, সেকেন্ড অফিসার এসআই আবু কাউছার, প্রনয় কুমার সরকার, বিপুল চন্দ্র দেবনাথ, নুরুল ইসলাম মোল্লা, মুন্না মিয়া সহ থানার অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

পরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়। এ সময় কাগজপত্র না থাকায় ৪টি মোটরসাইকেল আটক করে সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত