শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

পাল্টাপাল্টি মন্তব্য

রামদেবকে কঙ্গনার কড়া জবাব, ‘আমার যৌবন নিয়ে ভাববেন না’

কঙ্গনা রানাওয়াত। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ‘জেন-জি’ প্রজন্মকে ‘গাটার জেনারেশন’ বা ‘নর্দমা প্রজন্ম’ বলার মন্তব্যের পর এবার যোগগুরু ও ব্যবসায়ী বাবা রামদেবের সঙ্গে প্রকাশ্য মতবিরোধে জড়িয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে রামদেবের মন্তব্যের জবাব দিতে গিয়ে কঙ্গনা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “বাবাজি, আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না। গুঞ্জন বা গসিপের ওপর ভিত্তি করে যে কেউ শুধু অনুমান করতে পারে।”

এরপর রামদেবকে উদ্দেশ করে কঙ্গনা আরও বলেন, মিথ্যা বা প্রতারণামূলক চিকিৎসা কার্যক্রমের অভিযোগে সুপ্রিম কোর্ট কখনো তাকে ভর্ৎসনা করেনি। তাই নিজের চরিত্র নিয়ে মন্তব্য করার আগে বিষয়টি বিবেচনা করা উচিত।

বিতর্কের সূত্রপাত হয় কঙ্গনার ‘গাটার জেনারেশন’ মন্তব্যকে ঘিরে। বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে বাবা রামদেব তার প্রতিক্রিয়া জানান এবং কঙ্গনার অতীত নিয়েও প্রশ্ন তোলেন।

রামদেব বলেন, কোনো দেশের তরুণ প্রজন্মকে ‘গাটার’ বলা সঠিক নয়। তিনি আরও মন্তব্য করেন, কেউ তার যোগচর্চার প্রশংসা করলেই তার অন্য কোনো বিষয়কে সমর্থন করা হবে—এমন নয়।

এর আগে কঙ্গনার মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তরুণদের নিয়ে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় এবং রাজনৈতিক ব্যক্তিদেরও এ ধরনের বক্তব্য নিয়ে ভাবা উচিত।

এদিকে বিতর্কের মধ্যেও অভিনয় ও রাজনীতিতে ব্যস্ত রয়েছেন কঙ্গনা। তার সর্বশেষ সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তি পেয়েছে, যেখানে ২০০৮ সালের মুম্বাই হামলার সময় কামা হাসপাতালের সাহসী নার্স ও কর্মীদের ভূমিকা তুলে ধরা হয়েছে। পাশাপাশি তার হাতে রয়েছে আরও কয়েকটি চলচ্চিত্রের কাজ।

#বলিউড_বিতর্ক #কঙ্গনা_রানাওয়াত #বাবা_রামদেব

চেকপোস্ট

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

রামদেবকে কঙ্গনার কড়া জবাব, ‘আমার যৌবন নিয়ে ভাববেন না’

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ‘জেন-জি’ প্রজন্মকে ‘গাটার জেনারেশন’ বা ‘নর্দমা প্রজন্ম’ বলার মন্তব্যের পর এবার যোগগুরু ও ব্যবসায়ী বাবা রামদেবের সঙ্গে প্রকাশ্য মতবিরোধে জড়িয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে রামদেবের মন্তব্যের জবাব দিতে গিয়ে কঙ্গনা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “বাবাজি, আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না। গুঞ্জন বা গসিপের ওপর ভিত্তি করে যে কেউ শুধু অনুমান করতে পারে।”

এরপর রামদেবকে উদ্দেশ করে কঙ্গনা আরও বলেন, মিথ্যা বা প্রতারণামূলক চিকিৎসা কার্যক্রমের অভিযোগে সুপ্রিম কোর্ট কখনো তাকে ভর্ৎসনা করেনি। তাই নিজের চরিত্র নিয়ে মন্তব্য করার আগে বিষয়টি বিবেচনা করা উচিত।

বিতর্কের সূত্রপাত হয় কঙ্গনার ‘গাটার জেনারেশন’ মন্তব্যকে ঘিরে। বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে বাবা রামদেব তার প্রতিক্রিয়া জানান এবং কঙ্গনার অতীত নিয়েও প্রশ্ন তোলেন।

রামদেব বলেন, কোনো দেশের তরুণ প্রজন্মকে ‘গাটার’ বলা সঠিক নয়। তিনি আরও মন্তব্য করেন, কেউ তার যোগচর্চার প্রশংসা করলেই তার অন্য কোনো বিষয়কে সমর্থন করা হবে—এমন নয়।

এর আগে কঙ্গনার মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তরুণদের নিয়ে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় এবং রাজনৈতিক ব্যক্তিদেরও এ ধরনের বক্তব্য নিয়ে ভাবা উচিত।

এদিকে বিতর্কের মধ্যেও অভিনয় ও রাজনীতিতে ব্যস্ত রয়েছেন কঙ্গনা। তার সর্বশেষ সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তি পেয়েছে, যেখানে ২০০৮ সালের মুম্বাই হামলার সময় কামা হাসপাতালের সাহসী নার্স ও কর্মীদের ভূমিকা তুলে ধরা হয়েছে। পাশাপাশি তার হাতে রয়েছে আরও কয়েকটি চলচ্চিত্রের কাজ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত