মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

ভিত্তিহীন খবর বন্ধের আহ্বান নায়িকার

‘আমি এখনও বিয়ে করিনি’, গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা

পূজা চেরি

চিত্রনায়িকা পূজা চেরির বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনে সরব হয়েছেন তিনি। গোপনে এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পূজা চেরি জানান, তিনি এখনও বিয়ে করেননি। তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নিজেই আনন্দের সঙ্গে সবাইকে জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।

পূজা লেখেন, একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন—পারিবারিকভাবে তার বিয়ের বিষয়টি ঠিক করা হয়েছে। তবে বিয়ে না হওয়া পর্যন্ত এ নিয়ে ছড়ানো বিভিন্ন খবর বিভ্রান্তিকর।

অভিনেত্রী অভিযোগ করেন, সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হচ্ছে। অনেকের সঙ্গে তার নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খবর তৈরি করায় তিনি বিব্রত ও দুঃখিত।

নতুন কাজের প্রস্তুতিতে ব্যস্ত থাকার কারণেই বর্তমানে ক্যামেরার সামনে নিয়মিত দেখা যাচ্ছে না বলেও জানান পূজা চেরি।

ভিত্তিহীন তথ্য প্রকাশের বিষয়ে সতর্ক করে নায়িকা বলেন, ব্যক্তিগত গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

সবশেষে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে পূজা বলেন, তার নীরবতাকে যেন কেউ ভুল তথ্য ছড়ানোর সুযোগ হিসেবে ব্যবহার না করেন। প্রয়োজনে নিজের আইনি অধিকার রক্ষায় পদক্ষেপ নিতে বাধ্য হবেন তিনি।

Image

#পূজা_চেরি #বিয়ের_গুঞ্জন #ঢালিউড_খবর

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

‘আমি এখনও বিয়ে করিনি’, গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

চিত্রনায়িকা পূজা চেরির বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনে সরব হয়েছেন তিনি। গোপনে এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পূজা চেরি জানান, তিনি এখনও বিয়ে করেননি। তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নিজেই আনন্দের সঙ্গে সবাইকে জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।

পূজা লেখেন, একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন—পারিবারিকভাবে তার বিয়ের বিষয়টি ঠিক করা হয়েছে। তবে বিয়ে না হওয়া পর্যন্ত এ নিয়ে ছড়ানো বিভিন্ন খবর বিভ্রান্তিকর।

অভিনেত্রী অভিযোগ করেন, সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হচ্ছে। অনেকের সঙ্গে তার নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খবর তৈরি করায় তিনি বিব্রত ও দুঃখিত।

নতুন কাজের প্রস্তুতিতে ব্যস্ত থাকার কারণেই বর্তমানে ক্যামেরার সামনে নিয়মিত দেখা যাচ্ছে না বলেও জানান পূজা চেরি।

ভিত্তিহীন তথ্য প্রকাশের বিষয়ে সতর্ক করে নায়িকা বলেন, ব্যক্তিগত গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

সবশেষে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে পূজা বলেন, তার নীরবতাকে যেন কেউ ভুল তথ্য ছড়ানোর সুযোগ হিসেবে ব্যবহার না করেন। প্রয়োজনে নিজের আইনি অধিকার রক্ষায় পদক্ষেপ নিতে বাধ্য হবেন তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত