ইন্টার মায়ামির পারফরম্যান্সে ধারাবাহিক ব্যর্থতা চললেও কোচ হাভিয়ের হয়োসের ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ক্লাব। তবে প্রশ্ন উঠছে, লিওনেল মেসির সঙ্গে তার দীর্ঘ সম্পর্কই কি তাকে দায়িত্বে টিকিয়ে রাখছে?
মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামি বর্তমানে প্রতিযোগিতায় থাকলেও মাঠের পারফরম্যান্স নিয়ে বাড়ছে উদ্বেগ। ন্যাশভিলের বিপক্ষে ৪-১ গোলের বড় হারের পর দলের দুর্বলতা আরও স্পষ্ট হয়েছে।
বিশ্লেষকদের মতে, সমস্যা শুধু ফলাফলে নয়; হয়োসের অধীনে মায়ামির খেলায় স্পষ্ট কোনো কৌশল ও দলীয় ভারসাম্যের ঘাটতি দেখা যাচ্ছে। আক্রমণে অতিরিক্তভাবে মেসির ওপর নির্ভরতা, রক্ষণভাগের ভুল এবং মাঝমাঠের দুর্বল নিয়ন্ত্রণ দলকে ভুগাচ্ছে।
অভিজ্ঞ খেলোয়াড় থাকা সত্ত্বেও মায়ামির মাঝমাঠ প্রত্যাশিত আধিপত্য দেখাতে পারছে না। রক্ষণভাগের ভুল এবং গোলরক্ষকদের পারফরম্যান্স নিয়েও সমর্থকদের মধ্যে অসন্তোষ রয়েছে।
দুঃসময়ের ব্যাখ্যায় হয়োস ব্যস্ত সূচি, দক্ষিণ ফ্লোরিডার আবহাওয়া ও শারীরিক চাপের কথা বলেছেন। তবে বিশ্লেষকদের মতে, এসব বিষয় নিয়ন্ত্রণের বাইরে হলেও দলের কৌশল ও খেলোয়াড় ব্যবহারের দায়িত্ব কোচেরই।
হয়োসের সঙ্গে মেসির সম্পর্কই এখন আলোচনার অন্যতম বিষয়। বার্সেলোনার লা মাসিয়ায় কিশোর বয়সের মেসিকে প্রশিক্ষণ দিয়েছিলেন এই আর্জেন্টাইন কোচ। মেসি তাকে নিজের ফুটবল জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসেবে উল্লেখ করেছেন। দুই পরিবারের মধ্যেও রয়েছে দীর্ঘদিনের সম্পর্ক।
জাভিয়ের মাচেরানো দায়িত্ব ছাড়ার পর গত এপ্রিলে মায়ামির কোচ হন হয়োস। শুরুতে তাকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হলেও ভালো শুরুর পর তাকে দায়িত্বে রাখা হয়।
মেসির প্রতি হয়োসের প্রশংসাও বরাবরই ছিল আলোচনায়। একাধিকবার আর্জেন্টাইন তারকাকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন তিনি। এ কারণেই তার চাকরির নিরাপত্তার পেছনে মেসির প্রভাব আছে কি না, সেই প্রশ্ন উঠছে।
তবে এখন পর্যন্ত ইন্টার মায়ামি হয়োসকে সরানোর কোনো সিদ্ধান্ত জানায়নি। আগামী কয়েকটি ম্যাচে দলের ফলাফলই নির্ধারণ করতে পারে তার ভবিষ্যৎ। ক্লাবকে এখন সিদ্ধান্ত নিতে হবে—ফলাফলকে গুরুত্ব দেবে, নাকি মেসির সঙ্গে দীর্ঘ সম্পর্ককে?

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬