মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

তবে উন্নয়ন চাই তৃণমূল থেকে

ব্রাজিল এলেও বদলাবে না ফুটবল: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি : ভিডিও থেকে নেওয়া

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দলের বাংলাদেশ সফর নিয়ে আলোচনা চললেও, শুধু একটি প্রীতি ম্যাচ আয়োজন করলেই দেশের ফুটবলের চিত্র বদলে যাবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ঢাকায় বক্সিং ফেডারেশনের কোচেস ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ব্রাজিলকে বাংলাদেশে আনার বিষয়ে সরকারের পক্ষ থেকে সরাসরি অর্থ ব্যয়ের পরিকল্পনা নেই। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্পন্সর নিয়ে আয়োজন করতে পারলে সহযোগিতার চেষ্টা করা হবে।

আমিনুল হক বলেন, ব্রাজিল সফরের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তবে সম্ভাব্য ম্যাচের ব্যয়, আয়োজনের ধরন ও দায়িত্ব ভাগাভাগি নিয়ে এখনো বিস্তারিত সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, ব্রাজিল দল আসবে কি না, এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো বার্তা নেই। প্রতিনিধি দল কী কী বিষয় পর্যবেক্ষণ করেছে এবং বাফুফের সঙ্গে কী আলোচনা হয়েছে, তা পরবর্তী সময়ে জানা যাবে।

এর আগে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনাসহ কয়েকটি ভেন্যু পরিদর্শন করেছে। তবে শেষ পর্যন্ত ব্রাজিল জাতীয় দল বাংলাদেশে খেলতে আসবে কি না, সেটি এখনো অনিশ্চিত।

প্রতিমন্ত্রী মনে করেন, ব্রাজিল বাংলাদেশে এসে জাতীয় দলের বিপক্ষে খেললে এটি দেশের ফুটবলের জন্য বড় অর্জন হবে। একই সঙ্গে বিশ্বকাপের সময় ব্রাজিল-আর্জেন্টিনাকে ঘিরে বাংলাদেশি সমর্থকদের যে উন্মাদনা দেখা যায়, এই ম্যাচ তাদের জন্য বিশেষ মুহূর্ত তৈরি করবে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, ব্রাজিল একটি ম্যাচ খেলে গেলেই বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আসবে এমন ধারণার সঙ্গে আমি একমত নই।

তার মতে, দেশের ফুটবলের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন শক্তিশালী কাঠামো, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা।

#আমিনুলহক #ব্রাজিলফুটবল #বাংলাদেশফুটবল

চেকপোস্ট

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ব্রাজিল এলেও বদলাবে না ফুটবল: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত