আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করায় সংসদে বিরোধীদলীয় নেতাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কটূক্তি করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে ওয়াকআউটের পর এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সংসদের প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) ও শফিকুল ইসলাম মাসুদ বিগত ছয় মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করেন।
তিনি জানান, পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানের ভিত্তিতে আগের ছয় মাসের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনামূলক আলোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কতটা সফল হয়েছে এবং ব্যর্থতার দায় তিনি স্বীকার করেন কি না।
নাহিদের অভিযোগ, এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতাদের উদ্দেশে কটূক্তিমূলক মন্তব্য করেন। এর প্রতিবাদে বিরোধী দল তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় এবং বক্তব্যের নির্দিষ্ট অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানায়।
স্পিকারের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে এবং তাদের অসহিষ্ণু হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি শুধু বিরোধী দলের বক্তব্য নয়, বিভিন্ন সরকারি তথ্য ও পরিসংখ্যানেও এর প্রতিফলন রয়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমান বিরোধী দল সরকারকে সহযোগিতা করে আসছে। তবে জনগণের দুর্ভোগ ও নিরাপত্তার বিষয়গুলো সংসদে তুলে ধরা বিরোধী দলের দায়িত্ব।
সংসদে মানবাধিকার কমিশন বিল, গুম প্রতিরোধ ও প্রতিকার বিলসহ কয়েকটি আইন উত্থাপনের বিষয়েও আপত্তি জানান তিনি। তার দাবি, এসব বিষয় বিচ্ছিন্নভাবে না এনে প্রয়োজনীয় সংস্কার ও আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা উচিত।
নাহিদ ইসলাম বলেন, তারা সংসদে “সংসদীয় স্বেচ্ছাচারিতা” দেখতে পাচ্ছেন। এ পরিস্থিতিতে অবিলম্বে সংসদীয় সংস্কার পরিষদ গঠন এবং গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়নের দাবি জানান তিনি।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬