বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

বিশ্ববিদ্যালয়ের বিশেষ উদ্যোগ

এডাস্টে অ্যাডমিশন ফেস্ট, ভর্তিতে ৫০% ছাড় ঘোষণা

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট) বেলুন ও ফেস্টুন উড়িয়ে ‘অ্যাডমিশন ফেস্ট ফল-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়।

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট) শুরু হয়েছে ‘অ্যাডমিশন ফেস্ট ফল-২০২৬’। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় এবং টিউশন ফিতে বিশেষ ওয়েভার ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখার আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অ্যাডমিশন ফেস্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অ্যাডমিশন ফেস্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু এবং উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, পরিচালক (অর্থ) সৈয়দা সারাহ্ আনওয়ার, ভর্তি শাখার ইনচার্জ জাকিয়া আফরোজসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কোঅর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাডমিশন ফেস্ট ফল-২০২৬ উপলক্ষে ঘোষিত বিশেষ ছাড় ও টিউশন ওয়েভারের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ ও সাশ্রয়ী হবে।

এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা পছন্দের বিষয়ে মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে এবং উচ্চশিক্ষায় আগ্রহ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

#এডাস্ট #অ্যাডমিশন_ফেস্ট #উচ্চশিক্ষা_বাংলাদেশ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

এডাস্টে অ্যাডমিশন ফেস্ট, ভর্তিতে ৫০% ছাড় ঘোষণা

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট) শুরু হয়েছে ‘অ্যাডমিশন ফেস্ট ফল-২০২৬’। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় এবং টিউশন ফিতে বিশেষ ওয়েভার ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখার আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অ্যাডমিশন ফেস্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অ্যাডমিশন ফেস্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু এবং উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, পরিচালক (অর্থ) সৈয়দা সারাহ্ আনওয়ার, ভর্তি শাখার ইনচার্জ জাকিয়া আফরোজসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কোঅর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাডমিশন ফেস্ট ফল-২০২৬ উপলক্ষে ঘোষিত বিশেষ ছাড় ও টিউশন ওয়েভারের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ ও সাশ্রয়ী হবে।

এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা পছন্দের বিষয়ে মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে এবং উচ্চশিক্ষায় আগ্রহ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত