সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

চাপের মুখে আর্জেন্টাইন তারকা

বার্সায় যেতে চেয়ে আতলেটিকো সমর্থকদের দুয়ো আলভারেজকে

হুলিয়ান আলভারেজ। ছবি : এএস

আতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এখন নিজের দলের সমর্থকদেরই ক্ষোভের মুখে। বার্সেলোনায় যাওয়ার ইচ্ছার কথা প্রকাশের পর প্রথমবার মেত্রোপলিতানো স্টেডিয়ামে ফিরেই শুনতে হয়েছে দুয়ো।

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের আগে আলভারেজের নাম ঘোষণার সময় গ্যালারি থেকে বিরূপ প্রতিক্রিয়া আসে। ম্যাচ চলাকালীন এবং শেষেও তার উদ্দেশে শোনা যায় অসন্তোষের স্লোগান।

ঘটনার সূত্রপাত গত ২২ জুন। বিশ্বকাপে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ম্যাচের পর আলভারেজ বলেছিলেন, “সবার জন্য ভালো হবে দলবদল। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই।”

স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, আলভারেজের সেই স্বপ্নের গন্তব্য হতে পারে বার্সেলোনা। তবে আতলেটিকো মাদ্রিদের সমর্থকেরা বিষয়টি ভালোভাবে নেয়নি।

আলভারেজকে ছাড়তে চায় না আতলেটিকো

দলবদলের সময়সীমা শেষ হতে বাকি আর মাত্র কয়েক দিন। এর মধ্যেও আলভারেজকে বিক্রি না করার অবস্থানে অনড় আতলেটিকো।

ক্লাবটির অভিযোগ, গত মৌসুম চলাকালে নিয়মের বাইরে গিয়ে আলভারেজের সঙ্গে যোগাযোগ করেছিল বার্সেলোনা। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও অভিযোগ করেছে তারা।

জানা গেছে, আলভারেজের জন্য কিস্তিতে প্রায় ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। তবে আতলেটিকোর দাবি, তার চুক্তিতে থাকা ৫০ কোটি ইউরোর রিলিজ ক্লজ ছাড়া তাকে ছাড়তে রাজি নয় ক্লাবটি।

আর্সেনালের আগ্রহের কথাও শোনা গেলেও ইংলিশ ক্লাবে যেতে আলভারেজের আগ্রহ কম বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম।

সিমিওনের ভরসা আলভারেজ

আতলেটিকো কোচ দিয়েগো সিমিওনের পরিকল্পনায় আলভারেজ গুরুত্বপূর্ণ অংশ। শিরোপা জয়ের জন্য বিশ্বমানের ফরোয়ার্ড প্রয়োজন বলে মনে করেন তিনি।

সিমিওনে বলেন, দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আতলেটিকোর কাছে প্রয়োজনীয় মানের খেলোয়াড় রয়েছে।

দলের সতীর্থরাও আলভারেজের পাশে থাকার বার্তা দিয়েছেন। অধিনায়ক ইয়ান ওবলাক বলেন, যতদিন আলভারেজ দলে থাকবেন, সবাই তাকে সমর্থন করবেন।

এখন মাঠের পারফরম্যান্স দিয়েই সমর্থকদের আস্থা ফেরাতে হবে আলভারেজকে। দলবদলের বাজার বন্ধ হওয়ার আগে এই সংকট কীভাবে সামলান সিমিওনে, সেটিই এখন বড় প্রশ্ন।

#বার্সেলোনা #হুলিয়ানআলভারেজ #আতলেটিকোমাদ্রিদ

চেকপোস্ট

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বার্সায় যেতে চেয়ে আতলেটিকো সমর্থকদের দুয়ো আলভারেজকে

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত