বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দুই যুগ পর সাটুরিয়া উপজেলা ছাত্রদলের কমিটি গঠন উজ্জ্বল সভাপতি, সাকিব সাধারণ সম্পাদক

উজ্জল সভাপতি, সাকিবুল সাধারণ সম্পাদক

 দীর্ঘ দুই যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হলো সাটুরিয়া উপজেলা ছাত্রদলের ২৩ সদস্যের  কমিটি। মোঃ উজ্জ্বল হোসেন সভাপতি এবং মোঃ সাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে ছাত্রদল মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারন সম্পাদক সিরাজুর রহমান খান সজীব স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মানিকগঞ্জ জেলা শাখার প্যাডে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

জেলা ছাত্রদলের সভাপতি, আব্দুল খালেক শুভ জানান, দীর্ঘ সংগ্রাম ও রাজপথের সহযোদ্ধা দের সমন্বয়ে এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে। নতুন কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সুনাম ও গৌরব অক্ষুন্ন রেখে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জানা যায়, দীর্ঘ দুই যুগ‌ আগে উপজেলা ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটির পর এই প্রথম কমিটি অনুমোদন হয়েছে। এর আগে ২০২০ সালের ডিসেম্বর মাসে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ২০২৩ সালে বিলুপ্ত হওয়ার পর কোন কমিটি ছিল না। দীর্ঘদিন পর নতুন কমিটি আসায় সাটুরিয়া উপজেলার সাধারণ ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল ছাত্রনেতাদের অভিনন্দন জানিয়েছেন দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ জনতা।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

দুই যুগ পর সাটুরিয়া উপজেলা ছাত্রদলের কমিটি গঠন উজ্জ্বল সভাপতি, সাকিব সাধারণ সম্পাদক

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

 দীর্ঘ দুই যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হলো সাটুরিয়া উপজেলা ছাত্রদলের ২৩ সদস্যের  কমিটি। মোঃ উজ্জ্বল হোসেন সভাপতি এবং মোঃ সাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে ছাত্রদল মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারন সম্পাদক সিরাজুর রহমান খান সজীব স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মানিকগঞ্জ জেলা শাখার প্যাডে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

জেলা ছাত্রদলের সভাপতি, আব্দুল খালেক শুভ জানান, দীর্ঘ সংগ্রাম ও রাজপথের সহযোদ্ধা দের সমন্বয়ে এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে। নতুন কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সুনাম ও গৌরব অক্ষুন্ন রেখে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জানা যায়, দীর্ঘ দুই যুগ‌ আগে উপজেলা ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটির পর এই প্রথম কমিটি অনুমোদন হয়েছে। এর আগে ২০২০ সালের ডিসেম্বর মাসে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ২০২৩ সালে বিলুপ্ত হওয়ার পর কোন কমিটি ছিল না। দীর্ঘদিন পর নতুন কমিটি আসায় সাটুরিয়া উপজেলার সাধারণ ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল ছাত্রনেতাদের অভিনন্দন জানিয়েছেন দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ জনতা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত