মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

টেস্ট দল থেকে ছিটকে গেলেন

হাতকড়া ভিডিও ভাইরাল, ইংল্যান্ড দল থেকে বাদ ব্রাইডন কার্স

ব্রাইডন কার্স। ছবি : পিএ মিডিয়া

পুলিশের হাতকড়া পরা অবস্থায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্সকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

পাকিস্তানের বিপক্ষে লর্ডসে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের দলে থাকছেন না ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। ঘটনাটি তদন্তের জন্য স্বাধীন ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবি জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া এবং ঘটনার বিস্তারিত তথ্য না পাওয়া পর্যন্ত কার্সকে দল নির্বাচনের জন্য বিবেচনা করা হবে না। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে সনি বেকারকে।

জানা গেছে, শনিবার রাতে ডার্বির একটি নৈশক্লাবের বাইরে কার্সকে হাতকড়া পরা অবস্থায় দেখা যায়। পরদিন সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তাকে গ্রেপ্তার করা হয়নি এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগও দায়ের করা হয়নি।

পুলিশ কেন তাকে হাতকড়া পরিয়েছিল, সে বিষয়েও এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সময় কার্স ডারহামের হয়ে কাউন্টি ম্যাচ খেলছিলেন। পাকিস্তানের বিপক্ষে হেডিংলির প্রথম টেস্টের ইংল্যান্ড দলে থাকলেও মূল একাদশে জায়গা পাননি তিনি।

তদন্ত শুরুর পর লর্ডস টেস্টের পরিকল্পনা থেকে তাকে সরিয়ে নিয়েছে ইংল্যান্ড। এবারের গ্রীষ্মে শৃঙ্খলাজনিত কারণে টেস্ট দল থেকে বাদ পড়া তৃতীয় ইংলিশ ক্রিকেটার তিনি।

এর আগে নৈশক্লাব সংক্রান্ত ঘটনার তদন্ত চলাকালে বেন স্টোকস ও গাস অ্যাটকিনসনকে দ্বিতীয় টেস্টের দল থেকে বাইরে রাখা হয়েছিল। পরে তাদের লিখিত সতর্কবার্তা দিয়েছিল ইসিবি।

এর আগে ২০২৪ সালে পুরোনো বাজিসংক্রান্ত অপরাধের কারণে তিন মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কার্স। পরে ইংল্যান্ডের তিন ফরম্যাটেই নিয়মিত সদস্য হয়ে ওঠেন তিনি। ২০২৪ সালের অক্টোবরে টেস্ট অভিষেকের পর ইংল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫৮ উইকেট নিয়েছেন এই পেসার।

কার্সের জায়গায় দলে সুযোগ পাওয়া ২৩ বছর বয়সী সনি বেকার এর আগে গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলেছেন।

#ক্রিকেটআপডেট #ব্রাইডনকার্স #ইংল্যান্ডক্রিকেট

চেকপোস্ট

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

হাতকড়া ভিডিও ভাইরাল, ইংল্যান্ড দল থেকে বাদ ব্রাইডন কার্স

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

পুলিশের হাতকড়া পরা অবস্থায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্সকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

পাকিস্তানের বিপক্ষে লর্ডসে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের দলে থাকছেন না ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। ঘটনাটি তদন্তের জন্য স্বাধীন ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবি জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া এবং ঘটনার বিস্তারিত তথ্য না পাওয়া পর্যন্ত কার্সকে দল নির্বাচনের জন্য বিবেচনা করা হবে না। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে সনি বেকারকে।

জানা গেছে, শনিবার রাতে ডার্বির একটি নৈশক্লাবের বাইরে কার্সকে হাতকড়া পরা অবস্থায় দেখা যায়। পরদিন সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তাকে গ্রেপ্তার করা হয়নি এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগও দায়ের করা হয়নি।

পুলিশ কেন তাকে হাতকড়া পরিয়েছিল, সে বিষয়েও এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সময় কার্স ডারহামের হয়ে কাউন্টি ম্যাচ খেলছিলেন। পাকিস্তানের বিপক্ষে হেডিংলির প্রথম টেস্টের ইংল্যান্ড দলে থাকলেও মূল একাদশে জায়গা পাননি তিনি।

তদন্ত শুরুর পর লর্ডস টেস্টের পরিকল্পনা থেকে তাকে সরিয়ে নিয়েছে ইংল্যান্ড। এবারের গ্রীষ্মে শৃঙ্খলাজনিত কারণে টেস্ট দল থেকে বাদ পড়া তৃতীয় ইংলিশ ক্রিকেটার তিনি।

এর আগে নৈশক্লাব সংক্রান্ত ঘটনার তদন্ত চলাকালে বেন স্টোকস ও গাস অ্যাটকিনসনকে দ্বিতীয় টেস্টের দল থেকে বাইরে রাখা হয়েছিল। পরে তাদের লিখিত সতর্কবার্তা দিয়েছিল ইসিবি।

এর আগে ২০২৪ সালে পুরোনো বাজিসংক্রান্ত অপরাধের কারণে তিন মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কার্স। পরে ইংল্যান্ডের তিন ফরম্যাটেই নিয়মিত সদস্য হয়ে ওঠেন তিনি। ২০২৪ সালের অক্টোবরে টেস্ট অভিষেকের পর ইংল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫৮ উইকেট নিয়েছেন এই পেসার।

কার্সের জায়গায় দলে সুযোগ পাওয়া ২৩ বছর বয়সী সনি বেকার এর আগে গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলেছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত