সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

২৫ শতাংশ ম্যাচ ফি কাটা

মাঠের ঝামেলায় জয়সওয়াল-ফার্নান্ডোর জরিমানা

ঘটনার সূত্রপাত জয়সাওয়ালের আউটের পর ফার্নান্দোর উদযাপনকে কেন্দ্র করে। ছবি: এএফপি

কলম্বো টেস্টে উইকেট উদ্‌যাপন ঘিরে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির জন্য শাস্তি পেলেন ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়াল ও শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্ডো। মাঠে অনুপযুক্ত শারীরিক সংস্পর্শের দায়ে দুজনকেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি তাদের নামের পাশে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।

শ্রীলঙ্কা-ভারতের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের ১৭তম ওভারে ঘটে ঘটনাটি। ৪৫ রান করা জয়সওয়ালকে বোল্ড করার পর সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাসে মেতে ওঠেন ফার্নান্ডো। সেই সময় ভারতীয় ওপেনারকে উদ্দেশ করে তার উদ্‌যাপন নিয়ে আপত্তিকর পরিস্থিতি তৈরি হয় বলে মনে হয়।

প্যাভিলিয়নে ফেরার পথে থাকা জয়সওয়াল পরে ঘুরে দাঁড়িয়ে ফার্নান্ডোর দিকে এগিয়ে যান। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের এক পর্যায়ে তাদের মাথায় মাথা লেগে যায়। পরে শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাসহ সতীর্থরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাটি পর্যালোচনা করে আইসিসি দুজনকেই আচরণবিধির লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত করেছে। তারা আইসিসির ২.১২ ধারা ভেঙেছেন, যেখানে আন্তর্জাতিক ম্যাচে সংশ্লিষ্ট কোনো খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ কর্মকর্তা বা দলের সদস্যের সঙ্গে অনুপযুক্ত শারীরিক সংস্পর্শ নিষিদ্ধ।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট তাদের শাস্তির প্রস্তাব দেন। জয়সওয়াল ও ফার্নান্ডো নিজেদের অপরাধ স্বীকার করে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট গ্রহণ করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

গত ২৪ মাসে দুজনের জন্যই এটি প্রথম ডিমেরিট পয়েন্ট। আইসিসির নিয়ম অনুযায়ী, এই সময়ের মধ্যে কোনো ক্রিকেটারের ডিমেরিট পয়েন্ট চার বা তার বেশি হলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি হতে পারে।

ম্যাচে জয়সওয়াল ভালো শুরু করেও অর্ধশতক থেকে মাত্র পাঁচ রান দূরে থেমে যান। তাকে ফেরানোর মাধ্যমে ফার্নান্ডো পান নিজের প্রথম উইকেট। তবে সেই উইকেট উদ্‌যাপনই শেষ পর্যন্ত দুজনকে এনে দিল জরিমানা ও শাস্তি।

#ক্রিকেটখবর #জয়সওয়াল #আইসিসিশাস্তি

চেকপোস্ট

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মাঠের ঝামেলায় জয়সওয়াল-ফার্নান্ডোর জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত