দেশে হালাল পণ্যের মান নির্ধারণ, হালাল স্ট্যান্ডার্ড প্রণয়ন ও সনদ প্রদানের বিষয়ে আইনি ভিত্তি পেয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ সংক্রান্ত দায়িত্ব অন্তর্ভুক্ত করে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে দেশে হালাল পণ্যের মান নির্ধারণ, হালাল স্ট্যান্ডার্ড তৈরি ও বাস্তবায়ন এবং হালাল সনদ প্রদান কার্যক্রম ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এ কার্যক্রম বাস্তবায়নে দায়িত্ব পালন করবে ইসলামিক ফাউন্ডেশন।
জানা গেছে, রোববার (২৪ আগস্ট) এ সংক্রান্ত গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। পরে সোমবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেসের শিডিউল-১-এ ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব তালিকায় নতুন একটি বিষয় যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে হালাল পণ্যের মান, সার্টিফিকেশন ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার বিষয়টি সরকারি কাঠামোর আওতায় এসেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, হালাল সার্টিফিকেশন কার্যক্রমে সরকারি তদারকি বাড়লে পণ্যের মান নিয়ন্ত্রণ, স্বচ্ছতা এবং ভোক্তাদের আস্থা আরও শক্তিশালী হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল পণ্যের রপ্তানি সম্ভাবনাও বাড়তে পারে।
ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশে হালাল সনদ প্রদান কার্যক্রম পরিচালনা করে আসছে। বিভিন্ন খাদ্যপণ্য, ডেইরি পণ্য, প্রক্রিয়াজাত খাবার এবং রপ্তানিমুখী প্রতিষ্ঠানের পণ্যে হালাল সনদ দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি এ খাতে কাজ করছে।
নতুন সিদ্ধান্তের ফলে হালাল পণ্যের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সনদ প্রদানের ক্ষেত্রে নির্ধারিত মানদণ্ড আরও কার্যকরভাবে বাস্তবায়নের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬