রোববার, ২৮ জুন ২০২৬
চেকপোস্ট

বড় চমক স্কালোনির, জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে নেই মেসি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে বড় রোটেশন নিয়ে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থান আগেই নিশ্চিত হওয়ায় নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। সবচেয়ে বড় চমক, অধিনায়ক লিওনেল মেসি শুরু করছেন বেঞ্চে।বাংলাদেশ সময় আজ সকাল ৮টায় ডালাস স্টেডিয়ামে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয়ে আগেই শেষ ৩২ নিশ্চিত করায় এই ম্যাচের ফল তাদের অবস্থানে কোনো প্রভাব ফেলবে না।গোলপোস্টে থাকছেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণে জুলিয়ানো সিমিওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকো। মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো ও নিকো পাজ। আর আক্রমণে জুলিয়ান আলভারেজের সঙ্গে থাকছেন লাউতারো মার্তিনেজ।আর্জেন্টিনার একাদশ:এমিলিয়ানো মার্তিনেজ; জুলিয়ানো সিমিওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো; লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, নিকো পাজ; জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার পাঁচ গোলের সবকটিই করেছেন লিওনেল মেসি। নকআউট পর্বের আগে তাকে সতেজ রাখতেই শুরু থেকে বিশ্রামে রাখা হয়েছে। তবে ম্যাচের কোনো এক পর্যায়ে মাঠে নামতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক।শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। সেই ম্যাচের আগে মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া এবং স্কোয়াডের বিকল্পদের সুযোগ করে দিতেই জর্ডানের বিপক্ষে রোটেশন করেছেন স্কালোনি।অন্যদিকে, জর্ডান আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছে। তাই আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি নকআউটের আগে ছন্দ ধরে রাখা এবং স্কোয়াডের গভীরতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ।

বড় চমক স্কালোনির, জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে নেই মেসি