বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

ক্যারিয়ারসেরা বোলিংয়ে

৭ উইকেটে শরিফুলের বাজিমাত, র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ লাফ

শরিফুল ইসলাম। ছবি : গেটি ইমেজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেলেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক লাফে ১৭ ধাপ এগিয়েছেন বাঁহাতি এই পেসার।

বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক টেস্ট র‍্যাঙ্কিংয়ে শরিফুলের নতুন অবস্থান ৫৭তম। তার রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৪০৩, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ।

ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার একমাত্র ইনিংসে মাত্র ৪৮ রান খরচায় ৭ উইকেট শিকার করেন শরিফুল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো পেসারের এটি সেরা বোলিং। একই সঙ্গে দেশের বাইরে বাংলাদেশের কোনো বোলারের সেরা ইনিংস বোলিংয়ের রেকর্ডও এখন তার দখলে।

শরিফুলের দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ২১০ রানে অলআউট করেছিল বাংলাদেশ। তবে ব্যাটিং ব্যর্থতায় দুই ইনিংসে ৬৪ ও ৯৫ রানে গুটিয়ে গিয়ে ইনিংস ও ৫১ রানে হারে টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয় ১-১ সমতায়।

বাংলাদেশের বোলারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। এক ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ২৩তম স্থানে। তবে পিছিয়েছেন বেশ কয়েকজন। দুই ধাপ নেমে তাইজুল ইসলামের অবস্থান এখন ১৩তম।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেট নিয়ে জয়ের নায়ক হওয়া হাসান মাহমুদ ম্যাকাই টেস্টে ভালো করতে না পারায় র‍্যাঙ্কিংয়ে নয় ধাপ পিছিয়ে ৪৭তম স্থানে নেমেছেন। তাসকিন আহমেদ দুই ধাপ পিছিয়ে ৫১তম এবং নাহিদ রানা দুই ধাপ নেমে ৬২তম স্থানে রয়েছেন।

এদিকে টেস্ট বোলারদের তালিকায় বড় পরিবর্তন এসেছে শীর্ষস্থানেও। বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই টেস্টে ১০ উইকেট নিয়ে প্রথমবারের মতো এক নম্বরে উঠেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তার উত্থানে ভারতের যশপ্রীত বুমরাহ নেমে গেছেন দ্বিতীয় স্থানে।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জন্য সুখবর এনেছেন মুশফিকুর রহিম। এক ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠেছেন অভিজ্ঞ এই ব্যাটার। নাজমুল হোসেন শান্ত নিজের ২০তম অবস্থান ধরে রেখেছেন।

তবে অস্ট্রেলিয়া সিরিজে টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হওয়া লিটন কুমার দাস ছয় ধাপ পিছিয়ে ৩৪তম স্থানে নেমেছেন। পাঁচ ধাপ অবনতি হয়ে মুমিনুল হকের অবস্থান এখন ৩৬তম।

#বাংলাদেশক্রিকেট #শরিফুলইসলাম #আইসিসির‍্যাঙ্কিং

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

৭ উইকেটে শরিফুলের বাজিমাত, র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ লাফ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত