দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।
শনিবার (২৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের বিজয়পুর কবিরাজহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খোকনের নেতৃত্বে এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাদ্দামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ১ হাজার ৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের মো. মোকছেদুল ইসলাম (২৮) এবং মো. খায়রুল ইসলাম (৩৮)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্ডাল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।
বীরগঞ্জ থানা পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের ধারাবাহিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬