রোববার, ২৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

অর্ণব-শোয়েবের কণ্ঠে বর্ষার নতুন সুর

কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’ আজ সন্ধ্যায়

কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’। ছবি : কোক স্টুডিও বাংলার সৌজন্যে

বাংলাদেশে বর্ষা মৌসুমের আবহে কোক স্টুডিও বাংলা সিজন-৪ নিয়ে এসেছে নতুন গান ‘মেঘ’। আষাঢ়ের প্রকৃতি, বর্ষার আবেগ এবং বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যকে আধুনিক সংগীতায়োজনে তুলে ধরা হয়েছে এ গানে। গানটি আজ (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মুক্তি পাবে।

‘মেঘ’ গানটিতে একসঙ্গে কাজ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব। বর্ষার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত গানটিতে উঠে এসেছে বৃষ্টির প্রতীক্ষা, নতুন শুরুর আশা এবং জীবনের পুনর্জাগরণের অনুভূতি।

গানটির অন্যতম আকর্ষণ হলো বাংলা সংস্কৃতির চিরায়ত উপাদানকে আধুনিকভাবে উপস্থাপন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য থেকে অনুপ্রেরণা নিয়ে স্পোকেন ওয়ার্ড, আধুনিক সংগীতায়োজন এবং শাস্ত্রীয় আবহের সমন্বয়ে তৈরি হয়েছে ব্যতিক্রমী এই পরিবেশনা।

গানটিতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব এবং মৌসুমি। শাস্ত্রীয় সংগীত, সমকালীন সুর ও আধুনিক মিউজিক প্রোডাকশনের সমন্বয়ে কোক স্টুডিও বাংলা আবারও স্থানীয় সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরার প্রয়াস চালিয়েছে।

বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে বর্ষা চিরকালই অনুপ্রেরণার উৎস। সেই ঐতিহ্যকে নতুন সুর ও সংগীত ভাষায় উপস্থাপন করে ‘মেঘ’ শ্রোতাদের জন্য নিয়ে এসেছে এক ভিন্নধর্মী সংগীত অভিজ্ঞতা।

কোক স্টুডিও বাংলা সিজন-৪-এর ‘মেঘ’ প্রকাশের পর কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে উপভোগ করা যাবে।

#কোকস্টুডিওবাংলা #মেঘ #অর্ণব #নতুনগান

চেকপোস্ট

রোববার, ২৮ জুন ২০২৬

কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’ আজ সন্ধ্যায়

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

বাংলাদেশে বর্ষা মৌসুমের আবহে কোক স্টুডিও বাংলা সিজন-৪ নিয়ে এসেছে নতুন গান ‘মেঘ’। আষাঢ়ের প্রকৃতি, বর্ষার আবেগ এবং বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যকে আধুনিক সংগীতায়োজনে তুলে ধরা হয়েছে এ গানে। গানটি আজ (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মুক্তি পাবে।

‘মেঘ’ গানটিতে একসঙ্গে কাজ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব। বর্ষার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত গানটিতে উঠে এসেছে বৃষ্টির প্রতীক্ষা, নতুন শুরুর আশা এবং জীবনের পুনর্জাগরণের অনুভূতি।

গানটির অন্যতম আকর্ষণ হলো বাংলা সংস্কৃতির চিরায়ত উপাদানকে আধুনিকভাবে উপস্থাপন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য থেকে অনুপ্রেরণা নিয়ে স্পোকেন ওয়ার্ড, আধুনিক সংগীতায়োজন এবং শাস্ত্রীয় আবহের সমন্বয়ে তৈরি হয়েছে ব্যতিক্রমী এই পরিবেশনা।

গানটিতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব এবং মৌসুমি। শাস্ত্রীয় সংগীত, সমকালীন সুর ও আধুনিক মিউজিক প্রোডাকশনের সমন্বয়ে কোক স্টুডিও বাংলা আবারও স্থানীয় সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরার প্রয়াস চালিয়েছে।

বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে বর্ষা চিরকালই অনুপ্রেরণার উৎস। সেই ঐতিহ্যকে নতুন সুর ও সংগীত ভাষায় উপস্থাপন করে ‘মেঘ’ শ্রোতাদের জন্য নিয়ে এসেছে এক ভিন্নধর্মী সংগীত অভিজ্ঞতা।

কোক স্টুডিও বাংলা সিজন-৪-এর ‘মেঘ’ প্রকাশের পর কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে উপভোগ করা যাবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত