রোববার, ২৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত

সৌদি আরবে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, প্রাণ গেল ১৪ জনের

প্রতীকী ছবি

সৌদি আরবের পূর্ব উপকূলীয় শহর রাস তানুরা এলাকায় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো পরিচালিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন সৌদি নাগরিক নিহত হয়েছেন।

রোববার সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির পশ্চিমে অবস্থিত রাস তানুরা এলাকায় হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। এতে থাকা ১৪ জনই ঘটনাস্থলে নিহত হন। নিহত সবাই সৌদি নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দেওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, গত শুক্রবার দীর্ঘ প্রায় চার মাস পর উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র রাস তানুরা টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল লোডিং কার্যক্রম শুরু করে সৌদি আরামকো।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা প্রশমনের পর সৌদি আরব তেল ও গ্যাস উৎপাদন এবং রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এমন সময় আরামকোর এই হেলিকপ্টার দুর্ঘটনা দেশটির জ্বালানি খাতে নতুন উদ্বেগ তৈরি করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

#সৌদিআরব #হেলিকপ্টারদুর্ঘটনা #সৌদিআরামকো

চেকপোস্ট

রোববার, ২৮ জুন ২০২৬

সৌদি আরবে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, প্রাণ গেল ১৪ জনের

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সৌদি আরবের পূর্ব উপকূলীয় শহর রাস তানুরা এলাকায় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো পরিচালিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন সৌদি নাগরিক নিহত হয়েছেন।

রোববার সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির পশ্চিমে অবস্থিত রাস তানুরা এলাকায় হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। এতে থাকা ১৪ জনই ঘটনাস্থলে নিহত হন। নিহত সবাই সৌদি নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দেওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, গত শুক্রবার দীর্ঘ প্রায় চার মাস পর উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র রাস তানুরা টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল লোডিং কার্যক্রম শুরু করে সৌদি আরামকো।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা প্রশমনের পর সৌদি আরব তেল ও গ্যাস উৎপাদন এবং রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এমন সময় আরামকোর এই হেলিকপ্টার দুর্ঘটনা দেশটির জ্বালানি খাতে নতুন উদ্বেগ তৈরি করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত