খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশে মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রতিরোধযোগ্য বিভিন্ন রোগ থেকে শিশুদের সুরক্ষায় সময়মতো টিকাদান নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সরকার দেশের প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ও প্রয়োজন অনুযায়ী বিশেষ টিকাদান কর্মসূচি পরিচালনা করছে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই একটি শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গড়ে তুলতে শৈশব থেকেই শিশুদের সুস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন, কেসিসির সচিব মো. রেজা রশীদ, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মো. আকিব উদ্দিন, স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. অর্পনা বিশ্বাস, খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. আরিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বছর খুলনা মহানগরীতে ১ লাখ ৮ হাজার ৯৫২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৩৩৭ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯৬ হাজার ৬১৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে ১ হাজার ৪২০ জন স্বেচ্ছাসেবক, ৭১০টি কেন্দ্র (এর মধ্যে ৫৮০টি ওয়ার্ডভিত্তিক, ৮০টি মোবাইল ও ৫০টি এনজিও পরিচালিত কেন্দ্র) এবং ৬২ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬