রোববার, ২৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অনিয়মের তদন্ত ও সেবার মানোন্নয়নের দাবি

অসহনীয় লোডশেডিংয়ে ঝালকাঠিতে বিক্ষোভ, বিদ্যুৎ অফিস ঘিরে মানববন্ধন

ছবি : চেকপোস্ট

ঝালকাঠিতে দীর্ঘদিন ধরে চলমান অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তীব্র গরমের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসেবা এবং দৈনন্দিন কার্যক্রমে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ সরবরাহে অরাজকতা বিরাজ করছে। অভিযোগ করলেও দ্রুত সমাধান পাওয়া যায় না এবং গ্রাহকসেবায় দায়িত্বহীনতার কারণে ভোগান্তি আরও বাড়ছে। নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেও গ্রাহকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধন থেকে অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, লোডশেডিং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং বিদ্যুৎ বিভাগের অনিয়ম ও অব্যবস্থাপনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

#লোডশেডিং #বিদ্যুৎসংকট #ঝালকাঠি_সংবাদ

চেকপোস্ট

রোববার, ২৮ জুন ২০২৬

অসহনীয় লোডশেডিংয়ে ঝালকাঠিতে বিক্ষোভ, বিদ্যুৎ অফিস ঘিরে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

ঝালকাঠিতে দীর্ঘদিন ধরে চলমান অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তীব্র গরমের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসেবা এবং দৈনন্দিন কার্যক্রমে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ সরবরাহে অরাজকতা বিরাজ করছে। অভিযোগ করলেও দ্রুত সমাধান পাওয়া যায় না এবং গ্রাহকসেবায় দায়িত্বহীনতার কারণে ভোগান্তি আরও বাড়ছে। নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেও গ্রাহকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধন থেকে অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, লোডশেডিং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং বিদ্যুৎ বিভাগের অনিয়ম ও অব্যবস্থাপনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত