প্রিন্ট এর তারিখ : ২৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
বীরগঞ্জে ১,৭০০ ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নারায়ন চন্দ্র রায়, , দিনাজপুর প্রতিনিধি:: ||
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।শনিবার (২৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের বিজয়পুর কবিরাজহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খোকনের নেতৃত্বে এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাদ্দামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ১ হাজার ৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের মো. মোকছেদুল ইসলাম (২৮) এবং মো. খায়রুল ইসলাম (৩৮)।পুলিশ জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্ডাল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।বীরগঞ্জ থানা পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের ধারাবাহিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত