রাঙামাটিতে এসোসিয়েশন অব হিল ইয়ুথ ট্যুরিস্ট গাইড-এর ২০২৬–২০২৭ অর্থবছরের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান-এর পিআরএল (PRL) উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) রাঙামাটি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচিতি তুলে ধরা হয়। একই সঙ্গে যুব উন্নয়ন ও পর্যটন খাতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ উপ-পরিচালক মো. শাহজাহানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম জসিম উদ্দিন-কে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক এস. এম. জাহাঙ্গীর আলম বলেন, রাঙামাটির পাহাড়, হ্রদ ও বৈচিত্র্যময় সংস্কৃতি দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন সম্পদ। এ সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক অবকাঠামো, পর্যটকদের নিরাপত্তা, মানসম্মত আবাসন, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং কার্যকর প্রচার-প্রচারণার ওপর গুরুত্ব দিতে হবে। সরকার, প্রশাসন ও পর্যটনসংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে রাঙামাটিকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব।
সংগঠনের সভাপতি মো. সোহেল রানা বলেন, দক্ষ ট্যুরিস্ট গাইড তৈরি, পর্যটকদের উন্নত সেবা নিশ্চিত করা এবং পার্বত্য অঞ্চলের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সংগঠনটি কাজ করে যাচ্ছে। নতুন কমিটি এ কার্যক্রমকে আরও গতিশীল করবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম দায়িত্ব গ্রহণ করে বলেন, রাঙামাটির পর্যটন খাতের উন্নয়ন, পর্যটকদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং দক্ষ ট্যুরিস্ট গাইড তৈরিতে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান (রাকিব) নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি জেলার পর্যটন শিল্পের বিকাশ, সেবার মানোন্নয়ন, প্রশিক্ষিত ট্যুরিস্ট গাইড তৈরি এবং রাঙামাটির পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
২০২৬–২০২৭ অর্থবছরের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান (রাকিব)। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬