দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. ভারতী সরকার, মেডিকেল অফিসার ডা. মো. আবু সায়েম সোহাগ, ডা. ফারহানা তুজ ইভা, ডা. ফারিহা তাসনিম, ডা. মো. মনিরুজ্জামানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে স্থাপিত টিকাদান কেন্দ্রের মাধ্যমে নির্ধারিত বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ লক্ষ্যে স্বাস্থ্যকর্মীরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা বলেন, সরকারের এ জনস্বাস্থ্য কর্মসূচি সফল করতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি নির্ধারিত বয়সের কোনো শিশুই যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ক্যাম্পেইনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। স্বাস্থ্য বিভাগের আশা, সবার সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়িত হবে এবং উপজেলার প্রতিটি যোগ্য শিশুর কাছে এ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬