শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

গ্রেপ্তার সাবেক চালক

বাসচালকের বাড়িতে ৪৯ কোটি রুপির সম্পদ, টাকা গুনতে বিকল ৫ মেশিন

সাবেক তৃণমূল কংগ্রেস নেতা নুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী তুলু মণ্ডল ও উদ্ধারকৃত টাকা। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে এক সাবেক বাসচালকের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া টাকা গুনতে গিয়ে পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের পাঁচটি টাকা গণনা মেশিন নষ্ট হয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে সাবেক বাসচালক মিনার মণ্ডলের বাড়ি থেকে প্রায় ২৮ কোটি রুপি নগদ অর্থ এবং ১৫ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২১ কোটি রুপি। সব মিলিয়ে জব্দ সম্পদের মূল্য প্রায় ৪৯ কোটি রুপি বলে ধারণা করা হচ্ছে।

অভিযানের সময় দেখা যায়, বাড়ির চারটি আলমারির মধ্যে দুটি আলমারিতে বিপুল পরিমাণ টাকা রাখা ছিল। এছাড়া বাড়ির বিভিন্ন গোপন স্থান থেকেও নগদ অর্থ ও স্বর্ণ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মিনার মণ্ডল আগে রাজ্য পরিবহন দপ্তরের বাসচালক ছিলেন। বর্তমানে তিনি পাথর ব্যবসার সঙ্গে জড়িত। তার সঙ্গে পাথর ব্যবসায়ী তুলু মণ্ডলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ফোনে নজরদারি ও জিজ্ঞাসাবাদের পর মিনারের বাড়িতে বিপুল অর্থ থাকার তথ্য পাওয়া যায়। এরপরই অভিযান চালানো হয়।

অভিযানের শুরুতে প্রায় ৫ কোটি ৫০ লাখ রুপি গণনা করা হলেও রাতভর তল্লাশি শেষে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ বেড়ে ২৮ কোটিতে পৌঁছায়।

গ্রেপ্তারের পর মিনার মণ্ডল দাবি করেছেন, উদ্ধার হওয়া অর্থ ও স্বর্ণের প্রকৃত মালিক তুলু মণ্ডল এবং তার কথিত অবৈধ ব্যবসায়িক চক্র। তবে অর্থ ও সম্পদের উৎস জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। অবৈধ পাথর ব্যবসা ও বিপুল সম্পদের উৎস নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

পুলিশ জানিয়েছে, সাধারণ জীবনযাপন করা মিনার মণ্ডল কীভাবে এত বিপুল সম্পদের মালিক হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

#পুলিশ_অভিযান #বীরভূম_কাণ্ড #কোটি_টাকার_সম্পদ

চেকপোস্ট

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বাসচালকের বাড়িতে ৪৯ কোটি রুপির সম্পদ, টাকা গুনতে বিকল ৫ মেশিন

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে এক সাবেক বাসচালকের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া টাকা গুনতে গিয়ে পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের পাঁচটি টাকা গণনা মেশিন নষ্ট হয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে সাবেক বাসচালক মিনার মণ্ডলের বাড়ি থেকে প্রায় ২৮ কোটি রুপি নগদ অর্থ এবং ১৫ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২১ কোটি রুপি। সব মিলিয়ে জব্দ সম্পদের মূল্য প্রায় ৪৯ কোটি রুপি বলে ধারণা করা হচ্ছে।

অভিযানের সময় দেখা যায়, বাড়ির চারটি আলমারির মধ্যে দুটি আলমারিতে বিপুল পরিমাণ টাকা রাখা ছিল। এছাড়া বাড়ির বিভিন্ন গোপন স্থান থেকেও নগদ অর্থ ও স্বর্ণ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মিনার মণ্ডল আগে রাজ্য পরিবহন দপ্তরের বাসচালক ছিলেন। বর্তমানে তিনি পাথর ব্যবসার সঙ্গে জড়িত। তার সঙ্গে পাথর ব্যবসায়ী তুলু মণ্ডলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ফোনে নজরদারি ও জিজ্ঞাসাবাদের পর মিনারের বাড়িতে বিপুল অর্থ থাকার তথ্য পাওয়া যায়। এরপরই অভিযান চালানো হয়।

অভিযানের শুরুতে প্রায় ৫ কোটি ৫০ লাখ রুপি গণনা করা হলেও রাতভর তল্লাশি শেষে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ বেড়ে ২৮ কোটিতে পৌঁছায়।

গ্রেপ্তারের পর মিনার মণ্ডল দাবি করেছেন, উদ্ধার হওয়া অর্থ ও স্বর্ণের প্রকৃত মালিক তুলু মণ্ডল এবং তার কথিত অবৈধ ব্যবসায়িক চক্র। তবে অর্থ ও সম্পদের উৎস জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। অবৈধ পাথর ব্যবসা ও বিপুল সম্পদের উৎস নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

পুলিশ জানিয়েছে, সাধারণ জীবনযাপন করা মিনার মণ্ডল কীভাবে এত বিপুল সম্পদের মালিক হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত