জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত তিনটি অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান ধ্বংস এবং আরও তিনটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের বরাতে আলজাজিরা এ তথ্য প্রকাশ করেছে।
আইআরজিসির বিবৃতি অনুযায়ী, ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় একটি বেসামরিক পরিবার নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
ইরানের দাবি, তাদের বাহিনী জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটির রানওয়ে র্যাম্প ও বিমান রক্ষণাবেক্ষণ এলাকার দিকে একাধিক ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ঘাঁটিটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও যুদ্ধবিমান মোতায়েন ছিল বলে জানিয়েছে তারা।
আইআরজিসি আরও দাবি করেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও তিনটি বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তা ও প্রযুক্তিগত কর্মী হতাহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
বিবৃতিতে ইরান সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি অব্যাহত থাকলে তাদের ঘাঁটিগুলো লক্ষ্য করে অভিযান চালানো হবে।
তবে এই হামলা ও ক্ষয়ক্ষতির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬