শুক্রবার, ০৫ জুন ২০২৬
চেকপোস্ট

খানসামায় মাদক ও চেক মামলায় ২ আসামি গ্রেফতার

খানসামা উপজেলায় পৃথক মামলায় দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে খানসামা থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, পাকেরহাট এলাকার রিফুজিপাড়ার সোবহান আলীর ছেলে মোঃ সামিউল ইসলামকে একটি মাদক মামলায় গ্রেফতার করা হয়। একই সময়ে গোবিন্দপুর এলাকার মৃত কাসেম আলীর ছেলে মোঃ হাবিবুর রহমানকে চেক ডিজঅনার মামলায় আটক করা হয়।পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক, ওয়ারেন্টভুক্ত এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়রা পুলিশের এ ধরনের তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছেন।

খানসামায় মাদক ও চেক মামলায় ২ আসামি গ্রেফতার