শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কানাইঘাটে এনসিপির পদযাত্রায় কড়া বক্তব্য

তারেক রহমানকে নাসীরুদ্দীনের বার্তা, ‘গণতন্ত্র না সন্ত্রাস বেছে নিন’

পথসভায় বক্তব্য দিচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের রাজনীতিতে গণতন্ত্র অথবা সন্ত্রাস—যেকোনো একটি পথ বেছে নিতে হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেটের কানাইঘাট উপজেলা সদরে এনসিপির দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির পথসভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশে আপনাকে হয়তো গণতন্ত্র বেছে নিতে হবে, না হয় সন্ত্রাস। যদি সন্ত্রাস বেছে নেন, তাহলে তা জানিয়ে দিন। সন্ত্রাসীদের মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি।”

তিনি বলেন, তারা কোনো ভয়ভীতি বা হুমকিতে পিছিয়ে যাবেন না। ইটপাটকেল বা অস্ত্র দেখিয়ে জনগণের আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির নেতাকর্মীদের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের পর যারা মুক্তি পেয়েছেন, তাদের কাছ থেকে গণতান্ত্রিক আচরণ প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু বর্তমানে সহিংসতার অভিযোগ উঠছে, যা হতাশাজনক।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অনেক মানুষ ত্যাগ স্বীকার করেছেন। সেই চেতনা ধরে রাখতে হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও অভিযোগ করেন, এনসিপিকে দমন করার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি পরিহারের আহ্বান জানান।

তিনি বলেন, দেশের মানুষ শান্তি, ন্যায় ও গণতান্ত্রিক পরিবেশ চায়। যারা জনগণের স্বার্থের বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। এছাড়া সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

#এনসিপি #বাংলাদেশরাজনীতি #নাসীরুদ্দীনপাটওয়ারী

চেকপোস্ট

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

তারেক রহমানকে নাসীরুদ্দীনের বার্তা, ‘গণতন্ত্র না সন্ত্রাস বেছে নিন’

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের রাজনীতিতে গণতন্ত্র অথবা সন্ত্রাস—যেকোনো একটি পথ বেছে নিতে হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেটের কানাইঘাট উপজেলা সদরে এনসিপির দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির পথসভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশে আপনাকে হয়তো গণতন্ত্র বেছে নিতে হবে, না হয় সন্ত্রাস। যদি সন্ত্রাস বেছে নেন, তাহলে তা জানিয়ে দিন। সন্ত্রাসীদের মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি।”

তিনি বলেন, তারা কোনো ভয়ভীতি বা হুমকিতে পিছিয়ে যাবেন না। ইটপাটকেল বা অস্ত্র দেখিয়ে জনগণের আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির নেতাকর্মীদের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের পর যারা মুক্তি পেয়েছেন, তাদের কাছ থেকে গণতান্ত্রিক আচরণ প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু বর্তমানে সহিংসতার অভিযোগ উঠছে, যা হতাশাজনক।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অনেক মানুষ ত্যাগ স্বীকার করেছেন। সেই চেতনা ধরে রাখতে হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও অভিযোগ করেন, এনসিপিকে দমন করার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি পরিহারের আহ্বান জানান।

তিনি বলেন, দেশের মানুষ শান্তি, ন্যায় ও গণতান্ত্রিক পরিবেশ চায়। যারা জনগণের স্বার্থের বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। এছাড়া সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত