শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

ইতিবাচক অগ্রগতি’র বার্তা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক বার্তা সার্জিও গোর

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সার্জিও গোর। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।

তিন দিনের সফরে ঢাকায় এসে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত।

বৈঠক শেষে সার্জিও গোর বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।

পরে নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশে তার প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে।

দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছে সার্জিও গোর মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের কথা জানান এবং আগামী দিনের বৈঠকগুলো ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন।

সফরের অংশ হিসেবে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও বৈঠক করবেন। এছাড়া শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে তার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে এটি তৃতীয় কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তার ঢাকা সফর।

#কূটনৈতিক_সম্পর্ক #সার্জিও_গোর #বাংলাদেশ_যুক্তরাষ্ট্র_সম্পর্ক

চেকপোস্ট

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক বার্তা সার্জিও গোর

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।

তিন দিনের সফরে ঢাকায় এসে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত।

বৈঠক শেষে সার্জিও গোর বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।

পরে নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশে তার প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে।

দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছে সার্জিও গোর মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের কথা জানান এবং আগামী দিনের বৈঠকগুলো ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন।

সফরের অংশ হিসেবে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও বৈঠক করবেন। এছাড়া শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে তার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে এটি তৃতীয় কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তার ঢাকা সফর।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত