বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

জামালপুর সদরে মাদকবিরোধী অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবাসহ মোঃ আশরাফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, জামালপুর।সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা ৪০ মিনিটে জামালপুর সদর থানাধীন রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজার হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম রানাগাছা ইউনিয়নের নান্দিনা নয়াপাড়া এলাকার মৃত চান মিয়ার ছেলে। তিনি ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় নান্দিনা বাজার হাসপাতাল রোডে অবস্থিত আহাম্মেদ জামিলের চার ইউনিটবিশিষ্ট দোতলা ভবনের দ্বিতীয় তলায় আশরাফুল ইসলামের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার দখলে থাকা তিন কক্ষবিশিষ্ট ইউনিট থেকে জিপারযুক্ত কালো রঙের পলি প্যাকেটে সংরক্ষিত ১২৫ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১২ দশমিক ৫ গ্রাম বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুরের উপপরিদর্শক মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

জামালপুর সদরে মাদকবিরোধী অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার