মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

জেলা স্টেডিয়ামে জমজমাট প্রীতি ফুটবল লড়াই

প্রেস একাদশকে হারিয়ে ৪-১ ব্যবধানে আইনজীবী সমিতির জয়

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে প্রেস একাদশকে ৪-১ গোলে হারিয়ে জয় পেয়েছে আইনজীবী সমিতি একাদশ। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এই উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে আইনজীবী সমিতি একাদশ একটি গোল করে এগিয়ে যায়। তবে প্রেস একাদশ একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় প্রেস একাদশ। তারা একটি গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরায়। এরপর ম্যাচে উত্তেজনা আরও বেড়ে যায় এবং দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা তৈরি হয়।

তবে শেষ মুহূর্তে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আরও তিনটি গোল করে আইনজীবী সমিতি একাদশ। নির্ধারিত সময় শেষে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।

Image

#সুনামগঞ্জ #প্রীতিম্যাচ #ফুটবল_ম্যাচ

চেকপোস্ট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

প্রেস একাদশকে হারিয়ে ৪-১ ব্যবধানে আইনজীবী সমিতির জয়

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে প্রেস একাদশকে ৪-১ গোলে হারিয়ে জয় পেয়েছে আইনজীবী সমিতি একাদশ। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এই উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে আইনজীবী সমিতি একাদশ একটি গোল করে এগিয়ে যায়। তবে প্রেস একাদশ একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় প্রেস একাদশ। তারা একটি গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরায়। এরপর ম্যাচে উত্তেজনা আরও বেড়ে যায় এবং দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা তৈরি হয়।

তবে শেষ মুহূর্তে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আরও তিনটি গোল করে আইনজীবী সমিতি একাদশ। নির্ধারিত সময় শেষে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত