শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাঠে ১৯ দল

জুরাছড়িতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জুরাছড়িতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ছবি: চেকপোস্ট

রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ২টায় রেস্টহাট আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার মো. নুরুল হুদা প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জুরাছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসি-এর পক্ষ থেকে অংশগ্রহণকারী খেলোয়াড় ও উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানানো হয়। খেলোয়াড়দের শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় জোন কমান্ডারের পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে স্থানীয় জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনানন্দ চাকমা, ফকিরাছড়ির হেডম্যান সুজন চাকমা, কারবারি জস্রো চাকমা, ইউপি সদস্য অনিল চাকমা ও প্রবিনা চাকমা, ফকিরাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল কুমার চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এবারের টুর্নামেন্টে মোট ১৯টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা দেখতে প্রায় ৮৫০ থেকে ৯০০ দর্শক ও স্থানীয় বাসিন্দা মাঠে উপস্থিত হন।

উদ্বোধনী ম্যাচে ফকিরাছড়ি স্পোর্টিং ক্লাব ৪-০ গোলের ব্যবধানে বস্তিপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

খেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জুরাছড়ি জোনের সেনাসদস্যরা রেফারি ও লাইন্সম্যানের দায়িত্ব পালন করেন। পাশাপাশি প্রয়োজনীয় টহল মোতায়েনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

#রাঙামাটি #ফুটবল_টুর্নামেন্ট #জুরাছড়ি

চেকপোস্ট

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

জুরাছড়িতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত